1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে আবাসিক এলাকায় পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে আবাসিক এলাকার মধ্যে গড়ে ওঠা একটি পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। খামারটির কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় গ্রামের শতাধিক নারী-পুরুষ সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা তহুরা পোল্ট্রি ফার্ম অবিলম্বে বন্ধ করে আবাসিক এলাকার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর, ছামছুল হক, বিউটি বেগম ও মর্জিনা বেগমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, আবাসিক এলাকার মধ্যে নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে খামারটি পরিচালিত হচ্ছে। খামার থেকে নির্গত পচা ও উৎকট দুর্গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
তারা আরও বলেন, বারবার অভিযোগ জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুসরণ না করে জনবসতির মধ্যে এ ধরনের খামার পরিচালনা করা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে খামারটি অন্যত্র স্থানান্তর বা বন্ধ করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost