1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নওগাঁয় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন

সাহেব আলী, নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে
​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ লাগানোর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
​পরিবেশ রক্ষায় এক অনন্য মাইলফলক
​প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধুলু বলেন ​”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরসবুজ বাংলাকে রক্ষা করতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই লক্ষ্যমাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” তিনি এই কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

​বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
​উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ তাঁর বক্তব্যে জানান, উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে পরিকল্পিতভাবে এই বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এই কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

​অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলের পাশে গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost