
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাতে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সাবমারা ইউনিয়নের বিএনপির যুগ্ন আহবায়ক কৌচাকৃষ্ণপুর গ্রামের হাতের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত সেকেন্দার আলীর ছেলে মাহবুবুর রহমান (৩৭), কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি গ্রামের কামাল উদ্দিনের ছেলে মামুন এবং মৃত চান মিয়ার ছেলে মিলন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক চার মাদক কারবারি।
Leave a Reply