
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি.
নীলফামারীর উত্তর পাটকামুরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী।
উত্তর পাটকামুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাঈয়েদুর রহমান।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।



