নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী:
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকারবলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে আহ্বায়ক এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক ও ক্রীড়াবিদ আরমান হাবিব, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ১৫ এপ্রিল এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page



