শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪ নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা: ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে চিলমারী মডেল থানা পুলিশ টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা: ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
/ ১৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো ধানে ব্যাপক হারে ছড়িয়ে পরেছে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ| এই রোগের আক্রমনে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা| কৃষকরা বলছেন,জমিতে কিটনাশক ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা| ফলে এবার বিঘাপ্রতি ধানের ফলন প্রায় ৫/৬মন করে কমে হবে বলে আশংকা করছেন কৃষকরা| তবে কৃষকদের এমন পরিস্থীতি হলেও কর্মকর্তাদের মাঠে দেখা মিলছেনা বলে অভিযোগ তুলেছেন কৃষকরা|

রাণীনগর কৃষি অফিস সুত্রে জানাগেছে ,চলতি মৌসুমে এই উপজেলায় মোট ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে ধান রোপন করেছেন কৃষকরা| এর মধ্যে জিরাশাইল,কাটারীভোগ,ব্রি ধান-৯০সহ বিভিন্ন জাতের ধান রোপন করা হয়েছে| কৃষকরা বলছেন, শুরু থেকে ধানের তেমন কোন রোগ বালাই না থাকলেও ধান থেকে শীষ বের হবার সময় ধান গাছের পাতার মাথা থেকে মরে ধীরে ধীরে পুরো গাছ বিস্তার লাভ করছে| জমির একটু দুর থেকে দেখলে মনে হতে পারে হয়তো আগাছানাশক ছিটিয়ে পুরে দেয়া হয়েছে| তবে এমন রোগের প্রভাব প্রকট আকার ধারন করায় কৃষকরা দিশেহারা হয়ে পরলেও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি অফিসের ব্লক সুপার ভাইজারদের দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা|
উপজেলার ভাটকৈ গ্রামের কৃষক সোনামদ্দীন জানান,তিনি এবার ৮বিঘা জমিতে ধান রোপন করেছেন| হঠাৎ করেই আড়াই-তিন বিঘা জমির পাতামরা রোগে আক্রান্ত হয়ে পরেছে|
উপজেলার মালশন গ্রামের কৃষক ওয়াজকরুনি জানান, তিনি এবার প্রায় ৩২বিঘা জমিতে ধান রোপন করেছেন| এর মধ্যে প্রায় ১৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে| তার ভাই আব্দুল বাকির প্রায় ২৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে| এতে ধান রক্ষা করতে আমরা দিশে হারা হয়ে পরেছি| এর পরেও মাঠ পর্যায়ে কোন ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসের কাউকে পরামর্শ পেতে মাঠে পাওয়া যায়নি| ধান রক্ষায় ওষুধ ছিটিয়েও কোন ফল হচ্ছে না|
জলকৈ গ্রামের কৃষক ফিরোজ হোসেন জানান,তিনি এবার প্রায় ৩০বিঘা জমিতে ধান রোপন করেছেন| এর মধ্যে কম-বেশি সবগুলো জমির ধান পাতামরা রোগে আক্রান্ত হয়েছে| এটি বিএলবি রোগ বলে জানতে পেরেছেন তিনি| তিনি জানান,এই রোগের প্রভাবের কারনে বিঘা প্রতি হয়তো ৫/৬মন ধান ফলনে কম হবে|
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন জানান,কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি| তিনি বলেন,ধান রোপনের পর ধান গাছ ভাল থাকলেও অনাবৃষ্টি এবং অনাকাঙ্খিত ঝড়-বৃষ্টির কারনে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ বিস্তার লাভ করেছে| আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে| ফলে এই রোগের প্রভাবে তেমন ক্ষতি হবেনা|

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031