1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে ৮৪ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার জামাল হোসেন

ফিরোজ কবির, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮৪ বছরের অসহায় বৃদ্ধ মানুল্লার মানবেতর জীবনযাপন এর খবর পেয়ে মানুল্লার বাড়িতে ছুটে যান উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন।

আজ শনিবার (০৩ অক্টোবর) অসহায় মানুল্লার বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মানুল্লার শারীরিক অবস্থা ও তার মানবেতর জীবনযাপনের খোঁজ-খবর নেন। পরে সমাজসেবা অফিসার মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুল্লাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মানুল্লার পূর্বে বয়স্কভাতা হয়েছিল। তার মেয়ে তাকে ভুলভাল বুঝিয়ে মোবাইলের সিম কার্ড খুলে নিয়ে যায় বয়স্ক ভাতা বাবদ সরকারি অর্থ সহায়তা আসত সেই সিম কার্ডে। বিশেষ করে বয়স্ক ভাতা না পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে পুনরায় যাচাই-বাছাই করে তার বয়স্ক ভাতা চালু করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় স্থানীয়রা সমাজসেবা অফিসারকে ধন্যবাদ জানান এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানুল্লার জন্য আর্থিক সাহায্য ও স্থায়ীভাবে বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost