1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

সোহেল রানা, দিঘিনালা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।

শনিবার(২৫ অক্টোবর) বিকাল বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে গঙ্গারাম বাজার এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost