1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোতে কঠিন চীবরদান পালন

মো: সোহেল রানা দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১২ বার পঠিত

অসিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের মর্মবাণী ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় মাসব্যাপি দানোত্তম কঠিন চীবরদান উৎসব পালন শুরু হয়েছে।

সেমাবার(২৬অক্টোবর) খাগড়াছড়ি দীঘিনালায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারনা পূর্নিমার পালনের মাধ্যমে শেষ হয়। প্রবারনা পূর্নিমার পালনের পরদিন থেকে শুরু হয় মাসব্যাপি দানোত্তম কঠিনচীবরদান উৎসব। দীঘিনালা উপজেলায় ১ম দিনে তিনটি বৌদ্ধ বিহারের পালন করা হয়েছে। ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহার, বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারে কঠিনচীবরদান উৎসব পালনের মধ্যদিয়ে দীঘিনালা উপজেলায় মাসব্যাপি মাসব্যাপি কঠিন চীবরদান পালন শুরু।

ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারের ২৬তম দনোত্তম কঠিন চীবরদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল আমিন,ইউএসসি,পিএসসি। কঠিন চীবরদান উৎসবের অনুষ্ঠানের সভাপতি করেন উদাল বাগান সংঘরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির। আর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর উপ-সংঘরাজ ভদন্তঃ শ্রদ্ধা লংকার মহাস্থবির। ধর্ম দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ভদন্তঃ লোকমিত্র স্থবির,রাঙ্গামাটি আনন্দ বিহার উপাধ্যক্ষ ভদন্তঃ বিমল জ্যোতি মহাস্থবির। এতে আরো উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরুন কান্তি চাকমা ও দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমুখ।

ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারের কঠিন চীবরদান অনুষ্ঠানে বক্তব্য জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল আমিন বলেন, সকল ধর্মের বাণী মানুষের মঙ্গল কামনা করে। ধর্মীয় আচার অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষের মাঝে বন্ধন দৃঢ় করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টির করে। দীঘিনালা উপজেলায় এবছর ৮টি বনবিহার ও ৩৯টি বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবরদান উৎসব পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost