1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে রাস্তা বন্ধ ও টিনের বেড়ায় বিদ্যুৎ সংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফিরোজ কবির, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় এলাকায় পূর্বশত্রুতার জেরে দুলাল মিয়ার বাড়িতে যাওয়ার প্রধান রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে নূরনবী মিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই টিনের বেড়ায় বিদ্যুতের হাইভোল্টেজ সংযোগ লাগিয়ে দেওয়ায় এলাকায় ছোট শিশু ও বৃদ্ধদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার সত্যতা যাচাইয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নূরনবী মিয়া দুলাল মিয়ার বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন এবং সেই বেড়ার সাথে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছেন। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ভুক্তভোগী দুলাল মিয়া জানান, সম্পত্তি নিয়ে আমাদের মাঝে বিবাদ থাকতেই পারে, তাই বলে সে আমার চলাচলের রাস্তা আটকাবে কেন? আমি এখন আমার বাড়ি যেতে পারছি না এবং আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলাও দিয়েছে। দেশে কি আইন নাই, বিচার নাই? এলাকাবাসী যে সমাধানের জন্য রাস্তাটি খুলে দিবে আমার তারাও সাহস পাচ্ছে না বিদ্যুৎ সংযোগের জন্য, তাই আমি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত নূরনবী মিয়া বলেন, “দুলাল মিয়া যে রাস্তা দিয়ে এতদিন চলাচল করতো, সেটা আমার নিজের জায়গা। তার সাথে আমার জমি নিয়ে পূর্বশত্রুতা চলছে। আমার জায়গা আমি বন্ধ করেছি। এর সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত আমি রাস্তা খুলবো না। এর শেষ দেখতে চাই।” তিনি আরও জানান, জমি সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে ৫টি মামলা চলমান রয়েছে।

এলাকাবাসী জানান, তাদের ব্যক্তিগত বিরোধ বা মামলা থাকতেই পারে, কিন্তু এভাবে একজনের প্রকাশ্য রাস্তা বন্ধ করে টিনের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া চরম বিপজ্জনক ও অপরাধ। পথচারী, মুরুব্বি ও ছোট বাচ্চাদের জন্য এটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost