1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টায় নওগাঁয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা সমাপ্ত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক প্রচেষ্টা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নওগাঁ জেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এ বছর জেলার মোট ৮৩৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ই অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত অন্যান্য বাহিনীর সাথে মণ্ডপে মন্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৫,৩৪৪ জন সদস্য নিয়োজিত ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুরো জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে।

​সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও পরিচালক ড. মো. শফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে খোঁজ-খবর নেন। পাশাপাশি, তিনি পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ কুমার কুন্ডুসহ মন্ডপ কমিটির সদস্যরা।
বাহিনীর সদস্যরা জানান জেলা কমান্ডেন্ট হুমায়ুন কবীর স্যারের দিকনির্দেশনায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি এবং কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
​এ বিষয়ে নওগাঁ জেলার জেলা কমান্ডেন্ট হুমায়ুন কবীর বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের নির্দেশনা ও বাহিনীর সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী মাঠপর্যায়ে সদস্যদের কঠোর দায়িত্বপালনের ফলেই কোনো রকম বিঘ্ন ছাড়াই উৎসব সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় কাজ করে যাবে।

 

 

​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost