1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

তথ্য যাচাই ছাড়া প্রচার নয়’—চরভদ্রাসনে নেতাকর্মীদের সতর্ক

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা হলরুমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি বাবুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার করা যাবে না।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। কোনো খবর বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে। একই সঙ্গে সত্য ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ.কে.এম আসজাদ ও চরভদ্রাসন থানার এসআই এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মো. শাহজাহান শিকদার, মোহাম্মদ কুদ্দুস আলী, গোলাম মোস্তফা, যুবদল নেতা মো. মোজাফফর হোসেন জাফর, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্লা, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্লা ও আবুল কালাম প্রমুখ।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে এমপি মো. শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে চরভদ্রাসন উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ, খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ এবং অসহায়দের মাঝে অনুদানের অর্থ বিতরণ।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় চরভদ্রাসন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। এতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost