1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এস এম নাসির মাহামুদ আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়াগেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলার শাখার ২০২৫-২০২৬ সেশনের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কাজী আল আমিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে দেখা যায়. গত ৭ সেপ্টেম্বর আমতলীর রোজ গার্ডেন কমিনিউটি সেন্টারে বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বরগুনা জেলা কমিটি নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে এবং ভোগী নেতাদের মুল্যায়ন করা হয়েছে। এবং নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদের গুরুত্বপূর্ন পদে কমিটিতে স্থান দেয়া হয়েছে। যা সংগঠনের অপূরনীয় ক্ষতি হওয়ার চরম আশংকা বিদ্যামান রয়েছে
তাই বঞ্চিত নেতাকর্মীরা বিতর্কিত কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় কমিটি গঠন করার জন্য বরগুনা জেলাসহ কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয় নবাগত কমিটির সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী মুঠোফোনে বলেন, প্রেসবিজ্ঞপ্তিতে যা উল্লেখ রয়েছে তার অধিকাংশই সত্য বলে স্বিকার করেন।
বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শাকুর মুঠোফোনে বলেন, এবিষয় লিখিত অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।
বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মাওলানা মো. রেজাউল করিম মুঠোফোনে কমিটি গঠনে অনিয়মের বিষয় অস্বিকার করে বলেন সংগঠনের নিয়ম নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost