1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নীলফামারীতে ১৯ ইয়াবাসহ যুবক আটক

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ইয়াবা বড়িসহ আব্দুল করিম (২৯) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলী মসজিদ এলাকার ভূমিহীন পাড়ায় এ অভিযান চালানো হয়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৩/৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানকারী একটি দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও আব্দুল করিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৯টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
আটক আব্দুল করিম ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। বিজিবির দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় মো. ফারুক, স্বপন ও খাইরুল নামের আরও তিনজন পালিয়ে যান।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost