1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত, নবীন আইনজীবীদের সংবর্ধনা

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন, নবীন আইনজীবীদের সংবর্ধনা এবং সমিতির নতুন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম।
সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো।
প্রস্তাবিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।
এ সময় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছিল ৩ কোটি ৬ লাখ ৮ হাজার ৬০০ টাকা, তবে প্রকৃত আয় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৭৬ টাকা। একই অর্থবছরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৪০০ টাকা, কিন্তু প্রকৃত ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা।
বাজেট উপস্থাপনের পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় আইনজীবীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এসব প্রশ্নের জবাব ও বাজেট-সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করেন সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, “আইনজীবীরা বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী আইনজীবী সমিতি গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রস্তাবিত এই বাজেট সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বলেন, “সমিতির আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আইনজীবীদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক বাজেট প্রস্তুত করা হয়েছে।”
অনুষ্ঠান শেষে নবীন আইনজীবী এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে জেলা আইনজীবী সমিতির নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনেন ইমাম সোহেল, লাইব্রেরি সম্পাদক আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক হুজুর আলীসহ সমিতির বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost