1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী  নিহত

এস এম নাসির মাহামুদ,  আমতলী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

 বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা পড়ুয়া আহমাদুল্লাহ  (১২) নামের  ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে, পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের  আমড়াগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আমতলী উপজেলার কুকিয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের খবির তালুকদারের  ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা  ইতালি পরিবহনের  একটি বাস সড়কে দাড়িয়ে থাকা আহমাদুল্লাহ কে পেছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে  ছিটকে পড়ে যায়।   গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসো।উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পটুয়াখালী  থানা পুলিশ আটক করেছে। #
এস এম নাসির মাহমুদ
আমতলী বরগুনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost